The voice of Brahmanbaria || Local news means the world is

স্বাশিপ প্রতিনিধি দল ত্রাণ নিয়ে উত্তর বঙ্গে যাচ্ছে

বন্যা পরবর্তী পুনর্বাসনে সহযোগিতা করার জন্য স্বাধীনতা শিক্ষক পরিষদের একটি প্রতিনিধি দল শনিবার রাতে বন্যা দুর্গত উত্তরাঞ্চলে যাচ্ছেন । স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ও বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু’র নেতৃত্বে উক্ত প্রতিনিধি দলে রয়েছেন স্বাশিপ সহ-সভাপতি অধ্যক্ষ আকরামুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান পান্না,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোকসেদুর রহমান, অধ্যক্ষ সামসুল আলম, অধ্যক্ষ তেলোয়াত হোসাইন, কোষাধ্যক্ষ অধ্যক্ষ সলিম উল¬াহ সেলিম, আপ্যায়ন সম্পাদক অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান এবং স্বাশিপ ঢাকা মহানগর (উঃ) এর সাধারণ সম্পাদক আব্দুল¬াহ আল মামুন ।
উক্ত প্রতিনিধিদল বন্যা দুর্গত নীলফামারী,কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্হদের মধ্যে নগদ টাকা, শিক্ষা সামগ্রী,কাপড় এবং ত্রাণসামগ্রী বিতরণ করবেন । এ ছাড়াও নেতৃবৃন্দ নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধায় শিক্ষা ব্যবস্হা জাতীয়করণের দাবিতে স্বাশিপ আয়োজিত শিক্ষক সমাবেশে যোগদান করবেন। প্রেস রিলিজ

Exit mobile version