
পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহ কামরান। কারখানার প্রশাসনিক বিভাগের প্রধান এ টি এম বাক্কীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কারখানার উৎপাদন বিভাগের প্রধান গোলাম ফজলে রাব্বি, কারিগরি বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন, এমটিএস বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম আকন্দ, বানিজ্যিক বিভাগের প্রধান নজরুল ইসলাম, কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বাবুল মিয়া, সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মীর মনির হোসেন, কলেজর অধ্যক্ষ মোঃ জাকির হোসেন তালুকদার।
শোভাযাত্রায় কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃ-বৃন্দ, এম্পয়ীজ ক্লাবের নেতৃ-বৃন্দ, অফিসার্স ক্লাবের নেতৃ-বৃন্দ, মহিলা ক্লাবের নেতৃ-বৃন্দম, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃ-বৃন্দ ও সার কারখানা কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কারখানার শ্রমিক-কর্মচারীরা অংশ নেন।