The voice of Brahmanbaria || Local news means the world is

স্বপ্নের প্রতিষ্ঠান অংকুর অন্বেষা বিদ্যাপীঠকে মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রপান্তরে আমরা প্রাণপণ চেষ্টা করব : মোকতাদির চৌধুরী এমপি

শনিবার আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়ে গেল অংকুর অন্বেষা বিদ্যাপীঠ এর প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরা বেগম।

এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেন, সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা প্রাণপণে চেষ্টা করে যাব। ছাত্রছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

Exit mobile version