The voice of Brahmanbaria || Local news means the world is

সুশিক্ষায় আলোকিত হোক ভবিষ্যত প্রজন্মরা —পৌর মেয়র নায়ার কবীর

nkabirমঙ্গলবার আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক ছাত্র ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। এ সময় উপস্থিত ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, সাংবাদিক আশিকুল ইসলাম, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, শিক্ষক মনিরুল ইসলাম।

পরিদর্শন শেষে উপস্থিত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন আরো বলেন, সুশিক্ষায় আলোকিত হোক ভবিষ্যত প্রজন্মরা। তোমাদের হাতে ন্যাস্ত হোক দেশের অর্পিত দায়িত্ব। তোমরাই হবে এদেশের পরবর্তী কান্ডারী। তিনি আরো বলেন, শিশুদের প্রতি শিক্ষক ও অভিভাবকদের আলাদা দৃষ্টি দিতে হবে। তাদেরদের আধুনিক ও তথ্য প্রযুক্তির শিক্ষায় গড়ে তুলতে হবে।প্রেস রিলিজ

Exit mobile version