‘মাদকমুক্ত সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়নে আন্তঃওয়ার্ড মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন হয়েছে। প্রয়াস মাদক আসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ও শাহ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এই টূর্ণামেন্টের আয়োজন করেছে।
রোববার বিকেলে সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে ৪ নম্বর ওয়ার্ড দলকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে ৩ নম্বর ওয়ার্ড দল।
খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে ৩ নম্বর ওয়ার্ডের হয়ে একমাত্র গোলটি করেন শুভ। তার করা গোলে ১-০ ব্যবধানে জয় পায় ৩ নম্বর ওয়ার্ড। দারুণ নৈপুণ্যের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন শুভ। খেলা শেষে অতিথিরা তার হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান। প্রধান বক্তা ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক আঃ কাইয়ুম। সভাপতিত্ব করেন প্রয়াস মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, সদর, ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান মোঃ ইকরামুল হক রুবেল।
বিশেষ অতিথি ছিলেন খেলা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি শামসুজ্জামান শাহ পরান মৃধা। এ সময় খেলা পরিচালনা কমিটির সহ-সভাপতি শেখ কাউসার মেম্বার,শফি কামাল, মোঃ বিল্লাল খাঁ, নাসিম মেম্বার, আরিফ মুন্সি, হোসেন খান, জাহাঙ্গীর মেম্বার, লেলিন, ফারুক বাদশা পোলেন্ড প্রবাসী, সালাউদ্দিন তালুকদার, বাবুল খান, মোহাম্মদ মহিবুর রহমান ফরিদ,মোঃ জুম্মান সৌদি প্রবাসী ব্যাবসয়ি, নাসির খান ও রাজু খানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সাধারণ সম্পাদক মুফতী ইসহাক আল হোসাইন, সহ-সাধারণ সম্পাদক আবেদ হোসাইন, সাইফুল ভূঁইয়া ও সাব্বির মুন্সী, সাংগঠনিক সম্পাদক শেখ জাবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আতিফ ইসলাম আকাশ ও জনি ব্যাপারী, দপ্তর সম্পাদক ইসরাঈল ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক মোঃ সেতুন, ক্রীড়া সম্পাদক শেখ সুরাব জালালী, সহ-ক্রীড়া সম্পাদক আরমান খান ও মুজাহিদ, প্রচার সম্পাদক এম. নাসির, সহ-প্রচার সম্পাদক রমজান ভাই, কোষাধ্যক্ষ মোঃ সোহেল ও সহ-কোষাধ্যক্ষ শেখ ফাহাদ উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা কমিটির সদস্য মামুন মৃধা, মাহমুদ হাসান, মাহিন খান, আমিনুল ইসলাম, পারভেজ মিয়া, দেলোয়ার হোসেন, হাবিব মিয়া, রাব্বি তালুকদার, হৃদয় হাসান, বাইজিদ মিয়া, সিরাজ
খান, মুজাহিদ খান, বাবু ব্যাপারী, শাহিন মুন্সী, মামুন ভূঁইয়া, মামুন মিয়া, পারভেজ হাজারী, মানিক, মুজাহিদ ও নাসির খানসহ অন্যরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাজেদুল হাসান বলেন, “তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সচেতন করে তুলবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
প্রধান বক্তার বক্তব্যে আঃ কাইয়ুম বলেন, “তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে হবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকবিরোধী এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন।”
সভাপতির বক্তব্যে মোঃ ইকরামুল হক রুবেল বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে শুধু প্রশাসন নয়, সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে তাদের মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।”
তিনি আরো বলেন,যুব সমাজকে মাদক মুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ মূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দলকে আকর্ষণীয় মোটরসাইকেল এবং রানার্সআপ দলকে ফ্রিজ পুরস্কার দেওয়া হবে।
