The voice of Brahmanbaria || Local news means the world is

সুলতানপুরে ট্রাক চাপায় অটোরিকশার চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর এলাকায় সোমবার সন্ধ্যায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নূরুল আমিন রবিন নামে (২৭) এক চালক নিহত হয়েছেন। তিনি আখাউড়ার বড় কুড়িপাইকা গ্রামের আলী মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই মো. সোহেল জানান, ডায়মন্ড সিমেন্ট কোম্পানির সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রবিন মারা যান। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version