The voice of Brahmanbaria || Local news means the world is

সিঙ্গারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাস্বেচ্ছাসেবক লীগের পরামর্শক্রমে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন করা হয়েছে।

 ২৭ জুলাই, শনিবার এই কমিটির অনুমোদন করেন বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিয়াউল হক বকুল ও যুগ্ম আহবায়ক-০১ সুনির্মল সাহা। অনুমোদিত সিঙ্গারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে মোঃ বাবুল এলাহীকে সভাপতি ও শাহাদাৎ ভূইয়া (শাহেদ) কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

এ সময় উপজেলা কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে সিঙ্গারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আরো গতিশীল ও সুসংগঠিত হবে। এছাড়াও অনুমোদিত এই কমিটি অতিশীঘ্রই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কমিটির নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

Exit mobile version