The voice of Brahmanbaria || Local news means the world is

সাবেক কমিশনার মোঃ রফিকুল হক এর মৃত্যুতে পৌর মেয়র নায়ার কবিরের গভীর শোক

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কমিশনার ও প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল হক গতকাল শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দুই দুইবারের নির্বাচিত মেয়র মিসেস নায়ার কবির। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version