
রোববার বিকেলে তাঁর নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান শেষে আইসিটি আইন পরিবর্তন হয়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নতুন অধ্যাদেশে অনেকগুলো বিষয়কে অন্তভূক্ত করা হয়েছে। ইন্টারনেটকে একটি অধিকারী হিসেবে নেয়া হয়েছে। কোনো কারনে ইন্টারনেট বন্ধ হতে পারে কারো উদ্যোগে যদি ইন্টারনেট বন্ধ করে দেয়া হয় তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা রাখা হয়েছে। সাইবার অপরাধগুলোকে সামনে আনা হয়েছে। সাইবার স্পেসে জুয়া ও সাইবার বুলিং সহ এধরনের কর্মকান্ডকে সাইবার অপরাধভুক্ত করা হয়েছে। এসব আইনে জেল-জরিমানা ও অর্থদন্ডসহ শাস্তির বিধান রাখা হয়েছে।
মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় এই মন্ত্রনালয়ের দায়িত্বে যিনি রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহাম্মদ তৈয়বের নেতৃত্বে এসব কাজ করা হয়েছে। সব ধরনের স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ করে এই অধ্যাদেশটি জারি করা হয়েছে। যাতে নিবর্তনমুলক আইনকে বাতিল করতে গিয়ে আর কোনো খারাপ উপমা যাতে দেখতে না হয় ।
ভূঁইফোড় অনলাইন ও ফেসবুকে পেজ খুলে সংবাদ পরিবেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লাইসেন্স ও রেজিষ্ট্রেশন বিহীন পত্রিকা ও ভূঁইফোড় অনলাইন ও ফেসবুক পেজে সংবাদ পরিবেশনের বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় ব্যবস্থা গ্রহন করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন ভ’ইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী, সচিব মহোদয়ের সহধর্মিনী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম, ইফাদ গ্রুপের পরিচালক মোঃ মামুনুর রশিদ হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তৈয়ব প্রমুখ। এসময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদসগন, শিক্ষক-শিক্ষিকাগন ও সাংবাদিক সহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।