
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, বৃদ্ধা মা, ৪ ভাই, ৪ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। বাদ মাগরিব কান্দিপাড়া জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা শেষে পৌর এলাকার শেরপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এবং সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।