The voice of Brahmanbaria || Local news means the world is

সাংবাদিক হাবিবুর রহমান মিলনের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সরাইল প্রেসক্লাবের দোয়া।


মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ বাংলাদেশের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র জনাব হাবিবুর রহমান মিলন। দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক কলামিষ্ট, পিআইবি’র সাবেক চেয়ারম্যান ও সরাইল প্রেসক্লাবের প্রথম আজীবন সদস্য। ২০১৫ সালের ১৪ জুন তিনি সবাইকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে। গত বৃহস্পতিবার ছিল উনার তৃতীয় মৃত্যু বার্ষিকী।

এ উপলক্ষে সরাইল প্রেসক্লাব তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। সহসভাপতি এম এ মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, অর্থসম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক জুলকার নাঈন, সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক শেখ মো. ইব্রাহিম, কার্য নির্বাহী সদস্য মো. আইয়ুব খান ও সদস্য মোহাম্মদ মাসুদ।

Exit mobile version