
গতকাল রোববার বাদ যোহর চরচারতলা আলীয়া মাদরাসা মাঠে জানাযা শেষে হলাপাড়া তাদের পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। বিকালে সরাইল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সেই সাথে শোক সস্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সহসভাপতি এম এ মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, অর্থ সম্পাদক আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক জুলকার নাঈন, সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক শেখ মো. ইব্রাহিম, কার্যনির্বাহী সদস্য মো. আইয়ুব খান, মুক্তিযোদ্ধা যতীন্দ্র মোহন চৌধুরী, সদস্য মোহাম্মদ মাসুদ ও মুরাদ খান প্রমূখ।