ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি মাওলানা মো. জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইনালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন)।
শুক্রবার রাত পনে ১২টার দিকে ঢাকার একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রাখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলন।
শনিবার বাদ জোহর ঢাকার বনশ্রী এলাকায় তাকওয়া মসজিদে জানাযা নামাজ শেষে খিলগাঁও তালতলা কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মত্যুত সাংবাদিক সমাজের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রেসক্লাবর পক্ষ থেকে তিন দিনের শোক কর্মসূচী ঘোষণা করা হয়েছে। শোক কর্মসূচীর মধ্যে রয়েছে প্রেসক্লাবে কালো পতাকা উত্তালন, কালো ব্যাজ ধারণ ও দোয়া মাহফিল। এদিকে প্রেসক্লাবর সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিনের মত্যুতে গভীর শাক প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব।
এক শোক বার্তায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবর সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিনের মত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারর প্রতি সমবেদনা জানান। সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
