
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরাইল সরকারি কলেজের এইচএসসি ব্যাচ-২০১২ এর ছাত্র ও মিলনমেলা আয়োজক কমিটির অন্যতম সদস্য রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন নিউ সেভেন ফ্যাশনের প্রোপ্রাইটর শরীফ বক্স, এইচএসসি ব্যাচ-২০১২ এর ছাত্র ফাহমিদা বেনজিন তামান্না, সানজানা সোহেলি, ইসহাক মিয়া, পাপন মিয়া, শ্যামল প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিষ কুমার চক্রবর্তী, সাংবাদিক নারায়ন চক্রবর্তী, নিউ সেভেন ফ্যাশন, ইতালী প্রবাসী হাবিব মিয়া, সরাইল সরকারি কলেজের স্কাউস্টস দল ও সরাইল সরকারি কলেজের অফিস সহকারি জিল¬ু মিয়া।
আলোচনা অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানের বিশেষ অতিথি দৈনিক নয়াদিগন্তের সরাইল সংবাদদাতা এম এ করিমকে বিশেষ সম্মাননা স্মারকসহ প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এ সময় সরাইল সরকারি কলেজের এইচএসসি ব্যাচ-২০১২ এর ছাত্র-ছাত্রীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।