
শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় সরাইল প্রেসক্লাবে’র সভাপতি মোহাম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফসিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সকালের সময় প্রতিনিধি মোঃ শরীফ উদ্দিন ও সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, সরাইল রিপোর্টাস ইউনিটির সভাপতি দৈনিক ভোরের পাতা প্রতিনিধি নূরুল হুদা ও সহ-সভাপতি বাংলা টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম সুমন, সরাইল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক বিজয় টিভি সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়া।
আলোচনা সভায়, পেশাদার সাংবাদিকতা ভাবমূর্তি রক্ষায় ও ভুয়া সাংবাদিক ও অপ-সাংবাদিকতা প্রতিরোধের জন্য সকলেই স্বস্ব বক্তব্য তুলে ধরেন এবং অপ-সাংবাদিকতা প্রতিরোধ করার জন্য সকল মূলধারার সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন।
পরে সভায় সরাইল প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকা প্রতিনিধি শামসুল আরেফিন ও সরাইল উপজেলা প্রেসক্লাবে কার্যকরী সদস্য ও দৈনিক আমার বার্তা প্রতিনিধি মোঃ রিমন খান উপস্থিত ছিলেন।