
বক্তব্যে বলেন সরাইল উপজেলা আওয়ামীলীগ গত ১৭ অক্টোবরে উপজেলা মিলনায়তনে দলীয় প্যানেল বাছাই সংক্রান্ত তৃণমূল সভা আহবান করেন। সভায় ভোটের মাধ্যমে আমি মো হোসেন মিয়া সর্বোচ্চ ভোটে নির্বাচিত হই। দুঃখের বিষয় অর্থের বিনিময়ে আওয়ামীলীগের বিরোধী সতন্ত্র প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে রাজাকারের সন্তান সেলিম খন্দকার কে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়। তিনি আরো বলেন, সেলিম খন্দকারের বাবা মো, শিশু মিয়া সরাইল সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জাতীয় পার্টির সভাপতি। সেলিম খন্দকার বাংলাদেশ আওয়ামীলীগের কোনো কমিটিতে তার নাম বা দলের কোনো কার্যক্রমে ছিলেন না ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড, মো নাজমুল হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা,ভূয়া ও ভিত্তিহীন।