
পুলিশ জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খাটিহাতা হাইওয়ে থানার ওসির নেতৃত্বে এসআই আব্দুর রাজ্জাক, এটিএসআই কাঞ্চন সর্দার, এএসআই হাসান আলী, এএসআই গোরাঙ্গ সহ সংগীয় ফোর্স নিয়ে তাকে আটক করে।
খাটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মোঃ সাখাওয়াত হোসেন বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকা থেকে শরীফুল ইসলামকে সাড়ে ৮ কেজি গাঁজাসহ আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে