
নিহত দুইজনেই জেলা সদরের কাজিপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় পাজেরো জিপটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, সকালে বেড়তলা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী একটি দ্রুতগতির পাজেরো জিপ বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।