
সরাইল উপজেলার ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্যোগে অনুষ্ঠানে কেক কাটা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যন রফিকুল উদ্দিন ঠাকুর, সদর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জব্বার, হাজী মাফুজ আলী , পায়েল হুসেন মৃধা, যুবলীগ নেতা আল এমরান, সেচ্চা সেবকলীগ নেতা আমিন খান প্রমূখ।
এ অনুষ্টানে উপজেলা আওয়ামীলীগ , যুবলীগ ও ছাত্রলীগসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে অসংখ্য শুভেচ্ছা পেয়ে অভিভূত সিজার দলীয় নেতা-কর্মীদের ভালবাসায় কৃতজ্ঞতা ও আন্তরিক ভালবাসা প্রকাশ করেন।
আগামীতে উপজেলা আওয়ামীলীগের সর্বসস্তরের নেতা-কর্মীদের সহায়তায় ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়ন যাত্রাকে এগিয়ে নিতে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন ছাত্রলীগ নেতা।