
উপজেলা পরিষদের চেয়ারম্যন আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, অনুষ্টান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সহিদ খালেদ জামিল । বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সরাইল উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষাথী মোট ৩৪৮ জন গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে নগদ ৪ লাখ টাকা প্রদান করা হয়।