The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুরের পিতা মহিউদ্দিন ঠাকুর আর নেই, বাদ যোহর জানাজা

মোহাম্মদ মাসুদ, সরাইল । ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের কৃতি সন্তান, সরাইল উপজেলা পরিষদের দুই বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর এর পিতা মহিউদ্দিন ঠাকর (৯০) আর নেই।
আজ বুধবার(২ মার্চ)  রাত ৮টা ৩০ মিনিটে কুট্রাপাড়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে তিনি ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 বুধবার(৩ মার্চ) বাদ যোহর কুট্টাপাড়া খেলার মাঠে জানাজার নামায শেষে  পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর এর পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।  মরহুমের আত্বার মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।
Exit mobile version