
বিভিন্ন জেলা থেকে ৩৬ জন মৎস্য শিকারী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। যার প্রতিটি টিকিটের মূল্য ছিল ২২ হাজার ৫০০শত টাকা। এদিন ৬ কেজি২৫০ গ্রাম ওজনের কাতল মাছ শিকার করে প্রথম পুরস্কার ২ লক্ষ ৫০হাজার টাকা জিতে নেয় ব্রাহ্মণবাড়িয়ার ইয়াসিন মিয়া। ৬ কেজি ৩০গ্রাম ওজনের কাতল মাছ শিকার করে দ্বিতীয় পুরস্কার ১ লক্ষ ২৫ হাজার টাকা জিতে নেয় কিশোরগঞ্জ জেলার ইয়াসিন। তৃতীয় পুরস্কার ৫ কেজি ৫০গ্রাম ওজনের কাতল মাছ শিকার করে ৮০ হাজার টাকা জিতে নেয় মাধবপুর মনতলা এলাকার সবুজ আহমেদ। ৬ লক্ষ ১০হাজার টাকার সর্বমোট ৭টি পুরস্কার দেয়া হয়। পরে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন প্রতিযোগিতা পরিচালনাকারী ও সঞ্চালক মোঃ রতন বক্স এবং আমন্ত্রিত অতিথিরা।