The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে ২১বস্তা সরকারী চাল উদ্ধার 

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল গ্রাম থেকে ২১ বস্তা সরকারী চাল উদ্ধার করেছে অরুয়াইল ক্যাম্প ইনচাজ এসআই কামরুজ্জামান।
 বৃহস্পতিবার (২৮ মে) গত রাত ৯ টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা’র দেয়া তথ্যে এবং  নির্দেশে এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে পাকশিমুল বাজার সংলগ্ন নৌঘাট এলাকায় অভিযান চালিয়ে আপন দুই ভাই  হাবিবুর রহমান ও আজিজুর রহমানের বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়।
চালগুলো সরকারী বস্তা থেকে অন্য বস্তায় ভরা ছিলো। খালি বস্তাগুলোও  উদ্ধার করেছে পুলিশ। প্রতিটি বস্তায় লেখা রয়েছে “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ।”
এ ব্যাপারে জানতে চাইলে অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই  কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে ইউএনও স্যারের ফোন পেয়ে পাকশিমুল বাজার সংলগ্ন নৌঘাট এলাকায় অভিযান চালিয়ে ২১ বস্তা সরকারি চাল জব্দ করি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা বলেন, রাতে গোপন সূত্রে খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠালে এসব চালের বস্তা উদ্ধার হয়। চালগুলো নিয়মমাফিক দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।
Exit mobile version