
শনিবার বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নবগঠিত ছাত্রলীগের একাংশের পরিচিতি সমাবেশের কর্মসূচী দেয়(জসিম) নবগঠিত কমিটির নেতারা। এদিকে ছাত্রলীগ নেতা সানা উল্লাহ সেলু একই স্থানে পাল্টা সমাবেশ আহবান করে। এতে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করলে আইন শৃংখলা রক্ষায় সরাইল উপজেলা প্রশাসন কালিকচ্ছ, নোয়াগাঁও ও সরাইল সদর ইউনিয়নে শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা র্পযন্ত ১৪৪ধারা জারি করে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করেন।
সরাইল থানার সহকারী কমিশনার(ভ’মি) ও র্নিবাহী ম্যাজিষ্টেট মোঃ ইকবাল হোসেন ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভ’ইয়ার নেত্বত্বে বিপুল সংখ্যক পুলিশের একটি দল উভয় পক্ষের মাঝে অবস্থান নেওয়ার সংঘর্ষ ব্যাপক আকরে পরিনত হতে পারেনি বলে এলাকাবাসি জানিয়েছেন। উক্ত মিছিলে বাধাঁ দেওয়ার চেষ্টা করে। এসময় দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করার ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ ইকবাল হোসেন বলেন বিষয়টি আমরা দেখছি কি করা যায় । পরে পুলিশ উভয় পক্ষের নেতা-কর্মীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় উপজেলা সদরের গুরুত্বপূর্ণস্থানে পুলিশ মোতায়েন রয়েছে।