The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে ১০ ইঞ্চি দেওয়াল ভেঙ্গে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরি :: ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট

churi_2

মোহাম্মদ মাসুদ, সরাইল ::সরাইলে দোকানের দশ ইঞ্চি দেওয়াল ভেঙ্গে স্বর্ণের দোকানে অভিনব কায়দায় দূর্ধর্ষ চুরি হয়েছে।

গত বুধবার দিবাগত গভীর রাতে থানা থেকে মাত্র দুই’শ গজ দূরে সরাইল সদরের প্রধান সড়কের পাশে অন্নদা স্কুল মার্কেটে এ ঘটনা ঘটেছে। সব মিলিয়ে দোকান থেকে ১২ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে চুরের দল।

অন্নপূর্ণা শিল্পালয়ের মালিক পলু জানায়, অন্যান্য দিনের মত গত বুধবার রাতেও কাজ কর্ম শেষ দোকানের বাহিরের দিকে তালা দিয়ে সে বাড়ি চলে যায়। দোকানে ছিল ২৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ৪০ ভরি রোপা ও নগদ দেড় লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার সকালে দোকান খুলে ভিতরে প্রবেশ করে দেখে কিছুই নেই। লোহার সিন্ধুক ও টাকার ড্রয়ার ভাঙ্গা। শোকজে কোন স্বর্ণ ও রোপার জিনিষ নেই। খালি প্যাকেট গুলো ফ্লোরে পড়ে আছে। প্রথমে কবরস্থান থেকে পেছনের দিকের ১০ ইঞ্চি ইটের তৈরী দেওয়াল ভেঙ্গেছে। পরে হার্ডবোর্ড কেটে দোকানে প্রবেশ করেছে চুরেরা। বিদ্যুত ব্যবহার করে মেশিনের সাহায্যে লোহার তৈরী শক্তিশালী সিন্ধুক ভেঙ্গে সকল স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পেছনের দিকেই বেরিয়ে গেছে। অথচ রাতে এ সড়কে পুলিশি টহলের সাথে চলে প্রাইভেট পাহারা। পলু কান্না জড়িত কন্ঠে বলেন, সর্বনাশ হয়ে গেছে। আমি ক্ষুদ্র ব্যবসায়ি। এখন পথে বসা ছাড়া আমার আর কোন উপায় নাই।

সরাইল থানার অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোকান মালিকের সাথে কথা বলেছি। তদন্ত করছি।

Exit mobile version