The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মানিক মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বৈশ্বামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক জামালপুরের পাগদিগলি গ্রামের হারুনুর রশীদের ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, সকাল ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশ্বামোড়া এলাকায় একটি পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার চালক মানিকসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মানিকের মৃত্যু হয়।

Exit mobile version