
বর্তমানে দেশে উচ্চ রক্তচাপ ডায়বেটিক হৃদরোগাক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে অকাল মৃত্যুর হার। এ ধরনের রোগ গ্রামাঞ্চলে মাত্রাতিরিক্ত পরিমাণে ছড়িয়ে পড়ার কারণ ও প্রতিরোধ কল্পে জনসচেতনা বৃদ্ধিই এ কর্মশালার মূল লক্ষ। দিনব্যাপি অনুষ্ঠিত কর্মশালার প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের সহকারি পরিচালক (প্রশিক্ষণ) বাদল হায়দার। তাকে সহায়তা করেছেন প্রোগ্রাম অফিসার ফারহানা বিউটি ও ফিল্ড সুপারভাইজার মো. রফিকুল হক। সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আনাস ইবনে মালেক ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল।