The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে সূফী রুহুল আমিন ফাইনাল টি-টেন ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্টিত


মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার চুন্টা এসি একাডেমীর মাঠে শুক্রবার বিকালে সূফী রুহুল আমিন ফাইনাল টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দল বড়াইল একাদশ -বনাম করাত কান্দি একাদশ। এতে বড়াইল একাদশকে ২৫ রানে হারিয়ে করাত কান্দি একাদশ বিজয় হয়েছেন। ফাইনাল খেলায় ম্যান অব দা ম্যাচ ও ম্যান অব দা সিরিজ হয় মোঃ শাকিব।

মোঃ শামছুল হকের সঞ্চালনায় চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত আসনের মহিলা এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল হামিদ খান ভাসানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এডঃ জয়নাল উদ্দিন জয়। এসি আই একাডেমীর প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু। মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম , চুন্টা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজী বাহার মিয়া। বাংলাদেশ টেলিভিশন কর্মরত সাদেকুর রহমান। সমাজ সেবক এম এ রহিম। উপজেলা যুবলীগ নেতা কাজী আমিনুল ইসলাম সেলভী। মোঃ এনাম খাঁন ও মো. সানাউল্লাহ সেলু প্রমূখ।

খেলার সার্বিক সহযোগীতায় ছিলেন সূফী সাইফুর রহমান, আল আমিন, জাহিদ আহমেদ, মোঃ সূজন, আলাল আহম্মেদ, নাজমুল আহম্মেদ, আসিক মিয়া, নজরুল ইসলাম, এনায়েত ও মহিব উল্লাহ।

Exit mobile version