The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ যথাযত মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ বৃহস্পতিবার দুপুরে কালিকচ্ছ দলীয় কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবির’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক সালেক’র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল-আশুগঞ্জ আসনের সাবেক দুইবারের সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মোঃ ছায়েদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউল হক মৃধা বলেন, সাবেক রাষ্ট্র নায়ক হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন একজন সফল রাষ্ট্র পতি। আজকে ওনার ৩য় মৃত্যু বার্ষিকীতে আত্মার মাগফেরাত কামনা করছি।

Exit mobile version