The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে সংঘর্ষে আহত ২০ পুলিশের টিয়ারসেল নিক্ষেপ

SARAIL211215সরাইল প্রতিনিধি ॥ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুপক্ষের সংঘর্ষে ২০ আহত হয়েছে। গত সোমবার সকাল ১০টায় উপজেলার চুন্টা ইউনিয়নের ভূইশহর গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্তিতি নিয়ন্ত্রন করে। এলাকাবাসী ও পুলিশ জানায়, জায়গাজমি নিয়ে এড. মোখলেছুর রহমানের সাথে বিল্লাল মিয়ার বিরোধ চলছিল। এর জের দরে সকালে কথা কাটা কাটির এক পর্যায়ে সংঘর্ষে জরিয়ে পরে দু’পক্ষের লোকজন। এসময় দু’পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসে চিকিৎসা দেওয়া হয়। আহতদের নাম পরিচয় জানা জায়নি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, পুলিশ ঘটনাস্থলে দিয়ে ৪ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্তিতি নিয়ন্ত্রন করে। বর্তমানে পরিস্তিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

Exit mobile version