The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে রোহিঙ্গা মুসলমানদের হত্যা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে। সরাইল সদর সম্মিলিত ওলামা তোলাবা পরিষদের উদ্যোগে মায়ানমার নিরীহ রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বর হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে  মঙ্গলবার বেলা ১২টায় সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শেখ আমান উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মজিদ, মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, মুফতি মুরশেদ আলম চৌধুরী, মাওলানা মুফতি কেফায়াত উল্লাহ আল মাহদী, মাওলানা গাজী মাহফুজ মাদানী প্রমুখ।

Exit mobile version