
সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শের আলম মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত উক্ত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চেীধুরী এম. পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম খোকন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সরাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য ফরহাদ রহমান মাক্কি, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সহ-সভাপতি মো: মাসুদুর রহমানসহ সরাইল উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা উক্ত খেলায় উপস্থিত ছিলেন।