
সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে সংরক্ষিত মহিলা আসনের এমপির পক্ষ থেকে, উপজেলা প্রশাসন, সরাইল থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন স্তরের লোকজনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়। সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের পাশাপাশি বাদ যোহর বিভিন্ন মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।