
পঁচা, ময়লাযুক্ত, দূর্গন্ধ ও মূল্যতালিকা না থাকার কারনে ব্যবসায়িদের জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা না থাকায় রমজান আলী ৫ হাজার, মহব্বত আলী ১ হাজার ও শওকত আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাবার অনুপযোগী অনেক গুলো খেজুর ও ফলমূল খালে ফেলে দেয়া হয়েছে। দিন পেরুলেই খাবার অনুপযোগী হয়ে যাবে এমন অনেক খেজুর ও ফল পাশের একটি এতিম খানায় দিয়ে দেয়া হয়েছে। সড়কের পাশে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কয়েকটি খোলা দোকান উচ্ছেদ করে দিয়েছেন।
