The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে বিভিন্ন দলের অর্ধ-শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মনবাড়িয়া সরাইলে বিভিন্ন দল থেকে অর্ধ-শতাধিক কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। গত (রবিবার) দুপুরে কালিকচ্ছ জাতীয় পার্টির কার্যালয়ে মোঃ আজাদ মিয়ার নেত্রীত্বে প্রায় অর্ধ-শতাদিক কর্মী নিয়ে জাতীয় ছাত্র সমাজে যোগদান করেন। উক্ত যোগদান সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আলমগীর মিয়া (উজ্জল) ।

যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িযা-২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পাটির সদস্য জনাব তৌহিদুল ইসলাম। সরাইল উপজেলা জাতীয় পার্টির যুগ্নআহবায়ক এমদাদুল হক (সালেহ)। কালিকচ্ছ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আতিকুর রহমান জ্জ মিয়া। নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক হাফেজ আলী নেওয়াজ। কালিকচ্ছ ইউনিয়ন যুবসংহতির সভাপতি চন্দন দেব। ইউনিয়ন জাতীয় পার্টির নেতা দূর্গা চরণ দাস। অনুষ্টানটি পরিচালনা করেন সরাইল উপজেলা সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য দুলাল চন্দ্র সূত্রধর।

Exit mobile version