
কৃষি অফিস সূত্র জানায়, ২০১৯-২০ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ধান চাষে প্রণোদনার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের কর্মসূচি গ্রহন করেছে সরকার। এ লক্ষ্যে সরাইলের ৭টি ইউনিয়নে ১ হাজার কৃষকের তালিকা করা হয়েছে। প্রত্যেক কৃষক ১ বিঘা জমি চাষের জন্য ৫ কেজি ধানবীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমপিও সার পাবেন। সরাইলের জন্য মোট বরাদ্ধ হচ্ছে- ধানবীজ ৫ টন, ডিএপি ও এমওপি সার ২৫ টন। গতকাল চুন্টা ও কালিকচ্ছ ইউনিয়নের কৃষকদের হাতে সার বীজ তুলে দেন ইউএনও।
এ উপলক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তা কার্তিক চন্দ্র ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. জাহিরুল হক সরকার। স্বাগত বক্তব্য রাখেন- সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাফেজ আহমদ। বক্তব্য রাখেন- সমবায় কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সাংবাদিক মো. শফিকুর রহমান প্রমূখ।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। কৃষি ক্ষেত্রে সরকার নিয়মিতই ভর্তুকি দিয়ে আসছেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই সরকার দেশের কৃষকদের সার থেকে শুরু করে সকল কৃষি সামগ্রীতে ছাড় দিয়ে যাচ্ছেন। কৃষকদের আয়, দেশের আয়। কৃষক ধনী হলেই দেশ ধনী হবে।