
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, সকাল ১১টার দিকে সুজন মিয়া দাস পাড়ার সাধন দাসের বাড়ির সার্ভিস লাইনের কাজ করতে বিদ্যুতের খুঁটিতে ওঠে। কোন কিছু বুঝে ওঠার আগেই সুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারে ঝুলে যায়। আশপাশের লোকজন দৌঁড়ে এসে সুজনকে বিদ্যুতের তার থেকে ছাড়িয়ে নিচে নামিয়ে আনেন। ততক্ষণে জীবন প্রদীপ নিভে গেছে সুজনের।
সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করেনি। আরো খোঁজ খবর নিয়ে লাশটি পরিবারের জিম্মায় দিয়ে দেওয়ার ব্যবস্থা করব।