
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- বালক, বালিকা (অনূর্ধ্ব-১৭)এবং “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে শেখ রাসেল স্টেডিয়ামে বালক, বালিকাদের এ খেলা অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এই টুর্নমেন্টের ফাইনাল খেলা সরাইল ইউনিয়ন পরিষদের বালিকাকে হারিয়ে পানিশ্বর ইউনিয়ন পরিষদের বালিকা দল ০-২ গোলে ও শাহবাজপুর বালককে হারিয়ে নোয়াগাও বালক দল ০-১ বিজয়ী হয়েছে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলার ৯টি দল অংশ গ্রহন করেছে।