The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ৮ লাখ টাকা ঋণ বিতরণ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ “এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এ স্লোগানকে সামনে রেখে সরাইলে কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে।
আজ স্থানীয় বিআরডিবি কর্তৃক আয়োজিত সেমিনার কক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এক অনুষ্ঠানের মাধ্যমে ৮ জন উদ্যোক্তাকে ব্যাংক চেকের মাধ্যমে ১ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে। বিআরডিবি’র চেয়ারম্যান আবু কাউচারের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নুরূল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারি করোনা নিয়ে ভীষন ভাবে উদ্দিঘœ। তিনি সমগ্র জাতিকে মহামারি থেকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করছেন। সাধ্যমত সহায়তা, প্রণোদনা ও ঋণ দিয়ে যাচ্ছে। এই ঋণের টাকা দিয়ে আপনারা উন্নয়নমূলক কর্মকান্ড করে স্বাবলম্বী হউন।

Exit mobile version