The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে পিআইবি’র প্রশিক্ষণ শুরু

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ আজ সোমবার থেকে সরাইলে সাংবাদিকদের ৩ দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) আয়োজিত এবং সরাইল প্রেসক্লাবের সহযোগিতায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে সরাইল প্রেসক্লাব, বিজয়নগর প্রেসক্লাব ও নাসিরনগর প্রেসক্লাবের সাংবাদিকদের অংশ গ্রহণে শুরু হয়েছে এই প্রশিক্ষণ।

সোমবার সকালের উদ্ধোধনী অনুষ্ঠানে সরাইল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী সভাপতিত্ব করবেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্থানীয় সংসদ সদস্য ও বিশিষ্ট্য কলামিষ্ট অ্যাডভোকেট মোঃ জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মোহাম্মদ ইকবাল হোসেন।

Exit mobile version