The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে নিখোঁজের ৪দিন পর খাল থেকে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া ইসলামাবাদ নামক স্থানে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত কিশোর বাড়িউড়া আব্দুল্লাহ পাড়া এলাকার সাব্বির মিয়ার ছেলে, কবির মিয়া (১৮)।

পুলিশ ও নিহতের বাবা জানায়, গত ১৪ মে বৃহস্পতিবার রাত থেকে তার ছেলে কবির মিয়া কে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোজাখুজি করে কোথাও না পেয়ে ১৭ মে সরাইল থানায় সাধারণ ডায়েরি করেন। নিহত কিশোর পিকআপ ভ্যান চালক ছিল বলে জানায় তার পরিবার।

সোমবার সকালে স্থানীয়রা ইসলামাবাদ (লাওয়ার খাল) নামক স্থানে একটি লাশ দেখতে পেয়ে সরাইল থানা পুলিশকে খবর দেয় । পরে বেলা ১২টার দিকে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত কবিরের অর্ধগলিত লাশ উদ্ধার করে নিয়ে যায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন মোহাম্মদ নাজমুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে । অচিরেই মুল ঘটনা জানা যাবে।

Exit mobile version