The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে ত্রাণের দাবিতে মিছিল

মোহাম্মদ মাসুদ , সরাইল ॥ সরাইল উপজেলা সদরে এক নেতার নেতৃত্বে ‘আর কত উপবাস থাকব-খাবার দে’ লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মিছিলে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের শতাধিক লোক অংশ নেন।

মিছিল কারীদের দাবী আমাদের সরকার শ্রমিকদের জন্য প্রচুর ত্রাণ ও টাকা দিচ্ছেন। অথচ আমরা কর্মহীন হয়েও এগুলো পচ্ছি না। মালগুলো যাচ্ছে কোথায়। মাল আত্মসাৎ হচ্ছে। তবে ত্রাণের মাল আত্মসাৎ করা হয়েছে এমন কোনো প্রমান পাওয়া যায়নি।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দন ঠাকুর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা তাঁদের দপ্তর থেকে নিচে নেমে এসে উপস্থিত সবাইকে আশ^স্থ করে মাইকে ঘোষণা দেন,‘আপনারা সবাই নাম লিখান, যারা ইতিমধ্যে কোনো ত্রাণ পাননি সবাইকে ত্রাণ দেওয়া হবে।

ইউএনও এ এস এম মোসা বলেন, এ সব মিথ্যা, গুজব ছড়ানো হয়েছে। তাঁদেরকে বলা হয়েছে সরকার মাথাপিছু তিন হাজার করে টাকা ও এক বস্তা করে চাল বরাদ্দ দিয়েছে, এগুলো তারা পাচ্ছে না। এ গুজব ছড়িয়ে তাঁদেরকে নিয়ে আসা হয়েছে।’

রফিক উদ্দিন ঠাকুর বলেন, মিথ্যা গুজব ছড়িয়ে মানুষকে এখানে এনেছেন। সরকারের ভাবমূর্তিও ক্ষুন্ন করেছেন। যাদেরকে এখানে এনেছেন তাঁদের অনেককে আমি নিজ হাতে চাল দিয়েছি।’

Exit mobile version