The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে ট্রাক্টরের চাপায় শিশু নিহত

jafongnews24সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে তুফায়েল (৫) নামের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল এ দুর্ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পোষ্টঅফিস এলাকার মলাই মিয়ার ছেলে তুফায়েল । সে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেনীর ছাত্র। সে বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তুফায়েল এর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাটানো হয়েছে ।

Exit mobile version