The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে টেটায় প্রাণ গেলো ৭০ বছরের বৃদ্ধের

সরাইলে জমি নিয়ে দুই গোষ্ঠীর দ্বন্দ্বের পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেটাবিদ্ধ হয়ে মারা গেছেন ৭০ বছরের এক বৃদ্ধ। আহত হয়েছেন অন্তত ২০ জন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর দুই জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এসময় বেশকয়টি বাড়ি ভাঙচুর করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে জেলার সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের নাম আরফোজ আলী (৭০)। তিনি দেওড়া গ্রামের চারুহাটি এলাকার ফুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, মাগুরহাটি গ্রামের একটি জায়গা নিয়ে স্থানীয় ধন মিয়া গোষ্ঠী ও কালুর মিয়া গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে বিকেলে উভয় পক্ষের লোকজন টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় আরফোজ আলী টেটাবিদ্ধ হয়ে মারা যায়। আহত হয় উভয় পক্ষের অন্তত ২০ জন। তাদের মধ্যে গুরুতর আহত দুই জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Exit mobile version