The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে জেলা প্রশাসককে সংবর্ধনা প্রদান

032154মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে :: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ডিজিটাল সেবা প্রদান ও উন্নয়নে বিশেষ অবদানের জন্য ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় গত বুধবার সকালে সরাইল উপজেলার কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়।

কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয় আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মো.জিয়াউল হক মৃধা। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা, স্থানীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, মুক্তিযোদ্ধা মো. সাদেক মিয়া প্রমুখ।

Exit mobile version