The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে ব্রাহ্মণবাড়িয়ার বিদায়ী জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে অনাঢ়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা।

সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুলের সঞ্চালনায় মাওলানা জয়নাল আবেদীনের কোরআন তেলাওয়াত, বাবু রঘুনাথ দাসের গীতা পাঠ ও নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। আয়োজকদের ফুলেল শুভেচ্ছার পর স্বাগত বক্তব্য রাখেন- সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির, আ’লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুর রাশেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইসমত আলী, অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শফিকুল ইসলাম কানু ও যুবলীগের সাবেক আহবায়ক মো. আহবায়ক মো. মাহফুজ আলী। পরে এমপি, ইউএনও, অফিসার্স ক্লাব সহ অন্যান্য দফতরের প্রতিনিধিরা জেলা প্রশাসককে সংবর্ধনা স্বারক ও উপহার প্রদান করেন।

প্রধান অতিথিসহ বক্তারা ডিসিকে মিডিয়া ও জনবান্ধব উল্লেখ করে বলেন, সাধারণ মানুষকে কাছে নিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে দুটি বছর তিনি সরাইলে যে কাজ করেছেন তা উদাহরণ হয়ে থাকবে। উপজেলার শিক্ষা চিকিৎসা উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনি নিয়ে তিনি উল্লেখযোগ্য কাজ করেছেন।

Exit mobile version