The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে জাতীয় শোক দিবসে প্রস্তুতি সভা

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে (৬ আগষ্ট) মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এ,এস,এম মোসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ফারজানা পিয়াংকা, সরাইল থানা অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটু বক্তব্য রাখেন
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সাহিদ খালিদ জামিল খান প্রমুখ। আগামী ১৫ আগষ্টের দিন সকাল সাড়ে আটটায় র‌্যলী, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান, উপজেলা মিলনায়তনে স্কুল কলেজের ছাত্র,ছাত্রীদের নিয়ে সকালে আলোচনা সভা ও চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল করার সিদ্ধান্ত গ্রহীত হয়।

Exit mobile version