
অনুষ্টানের সরাইল উপজেলা পরিষদেন চেয়ারম্যন এড. আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুষ্টানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা । সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের ।অনুষ্টান পরিচালনা করেন উপ-সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে মানসম্মত শিক্ষার বিকল্প নেই।সুশিক্ষিত ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে আমাদের সরকার দেশের শিক্ষাখাত বিশেষ করে প্রাথমিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করছে। ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিশুর ভর্তি নিশ্চিত করা হয়েছে।