The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ও আরেক যুবক আহত

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চুর সন্দেহে গণপিটুনিতে বজলু মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে । লোকজন চুরির অভিযোগ এনে তাকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে এলাকারবাসী জানান। এদিকে সুজন (২৪) নামে আরেক যুবককে আহত করে। তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার স্বজনেরা।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ( ৪ সেপ্টেম্বর) রাত অনুমান ১ টায় উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে। নিহত বজলু মিয়া চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের আলী আফজলের ছেলে ও আহত সুজন একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, চোর সন্দেহে বজলু মিয়া নামের এক যুবককে পিটিয়ে মেরে ফেলেছে এলাকার লোকজন। আরেকজনকে আহত করেছে। বজলু মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ও বর্তমানে ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version