The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে গভীর রাতে দূর্বৃত্তের হাতে এক নারী নিহত, স্বামী আহত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে পাকশিমুল গ্রামে গভীর রাতে দূর্বৃত্তের হাতে সেলিনা বেগম (৫০) নামে নিহত হলো এক নারী। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় কিতাব আলী (৬০) কে সরাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (৩অক্টোবর) গভীর রাতে সরাইল পাকশিমুল ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগমের স্বামী কিতাব আলী বলেন, শনিবার রাত ১টার দিকে কয়েকজন ব্যক্তি তাদের ঘরের দরজায় এসে ডাক দেয় । এত রাতে কে এসেছে সেটা দেখতে দরজা খোলে দেয় কিতাব আলী। কিছু বোঝার আগেই কিতাব আলীকে গলায় চাপ দিয়ে ধরে দূর্বৃত্তরা। সে দেখে সেলিনা বেগম চিৎকার দিলে তাকে মাথায় আঘাত করলে সে সঙ্গে সঙ্গে মাঠিতে লুটিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সেলিনা বেগমের মৃত্যু হয় ।
সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আল মাহমুদ মোঃ নাজমুল আহম্মদ জানান, নিহতের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। বর্তমানে লাশ ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version